Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts
Friday, May 25, 2012
Monday, May 21, 2012
আবছায়া
গোধূলি
লগনে দেখেছিলাম মুখখানি তার
প্রজাপতির
ডানার মতো অপূর্ব, দু`চোখে সন্ধ্যা আধার,
কত স্বপ্নভরা
রাত আর শিশিরের ভোরে
ভেবেছি
তারে আনমনে, বেধেছি প্রেমডোরে।
বুনোলতার
মতো স্বপ্ন হয়েছিল পরগাছা
একটু আশা, ভালবাসা
তাই নিয়ে স্বপ্নের বাঁচা।
কত সন্ধ্যায়,কত আধারে খুঁজেছি
আমি তারে
বৃষ্টির
মতো হারিয়ে গেলে দূর অন্ধকারে।
কোন এক দিন
হয়ত দেখা হবে কোন একদিন
অচেনা এক সন্ধ্যায়,
পাখিদের কোলাহল কাটিয়ে
মুখরিত হয়ে উঠবে তুমি।
মৃদু হা্ওয়ায় উড়ে যাবে
বাঁশ আর হিজলের পাতা।
আকাশে মেঘের মৃদু সঞ্চালন
বৃষ্টির ব্যর্থতায়।
ফুলের সুভাস হয়ত আমি পাব
কিন্তু সে ফুল ধরা হবে না।
স্মৃতির বিমলিন পাতা হয়ত জেগে উঠবে,
মনের বিনষ্ট আশাগুলো প্রাণ ফিরে পাবে
কিন্তু তুমি তখন দূর বহু দূরে।
জানিনা কখন,কিন্তু দেখা হবে
হয়ত কোন এক দিন...।
Friday, April 27, 2012
হায় ভাটফুল ঝরেছিলে জৈষ্ঠ্যের রাতে
কোথাও থেমে যাই
রূপসী রমনীর ভরা চোখে;
মিশরীয় রমনীর আলিঙ্গন
ছিন্ন করে
হাত বাড়িয়ে দেই ভাটফুল হাতে বালিকার দিকে।
তার ভালবাসা ডানা
মেলে দেয়
সদ্য যৌবনা বটের মতো।
কত উড়ো পাখি উড়ে আসে
নির্লিপ্ত বালিকা
ভীত হয় ডাহুকের ত্রাসে।
লজ্জাবতী বালিকা
নিজেকে গুটিয়ে নেয়,
দোলনচাপার মতো।
ভালবেসেও নিশ্চুপ!
রাত্রির নীরবতা তার চোখে।
অচেনা পথিক সব শুনে বলে,
হায় ভাটফুল ঝরেছিলে জৈষ্ঠ্যের রাতে
To Read More
Subscribe to:
Posts (Atom)



.jpg)